লতিফ নেজামী দুর্ঘটনায় আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্র বলেছে, লতিফ নেজামী গত রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুটি মামলায় হাজিরা দিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তিনি ডান হাঁটু ও বুকে মারাত্মক আঘাত পান। তাঁর ডান হাতের মধ্যমা আঙুলটি ফেটে গেছে।