প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে গত শনিবার সভাপতি পদে আবদুল লতিফ মন্ডল নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামছুউদ্দিন শেখ সাধারণ সম্পাদক এবং আবদুল গফুর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।বগুড়ার প্রথম বাইপাসের ভবেরবাজারে আন্তজেলা ট্রাক টার্মিনাল চত্বরে এই নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে কার্যকরী সভাপতি নির্বাচিত হন আবদুল হামিদ। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি জহুরুল ইসলাম সওদাগর, কামরুল মোর্শেদ, আবদুল মান্নান ও দেলোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক আলাল উদ্দিন, আনোয়ার হোসেন ও লেবু মিয়া, প্রচার সম্পাদক মিঠু মিয়া মন্ডল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক লুৎফর রহমান, ক্রীড়া সম্পাদক শমসের আলী, সাংস্কৃতিক সম্পাদক মাহবুব রহমান, সড়ক সম্পাদক শাখাওয়াৎ হোসেন। আট হাজার ২৮২ জন ভোটারের মধ্যে সাত হাজার ১০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।