লতিফ সিদ্দিকী বদমাশ, তাঁর ফাঁসি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, ‘লতিফ সিদ্দিকী বদমাশ। তাঁর ফাঁসি চাই।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার এক সমাবেশে চরমোনাই পীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করেছেন। মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন তাঁর ছেলেকে নিয়ে কটূক্তি করার জন্য। হজরত মুহাম্মদ (সা.)-কে বা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির জন্য নয়।
রেজাউল করিম বলেন, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্বে শান্তি আসবে না। তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপি একই সূত্রে গাঁথা।
উপজেলা কমিটির সভাপতি যুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, জেলা আমির আবুল কালাম আজাদ, সম্পাদক শাহ আলম, জেলা কমিটির উপদেষ্টা আবদুল হামিদ প্রমুখ।