প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ ও তাবলিগ জামাত সম্পর্কে বিরূপ মন্তব্য করে মন্ত্রিত্ব হারানো আবদুল লতিফ সিদ্দিকীকে ২২ অক্টোবরের মধ্যে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠনের মোর্চা সম্মিলিত ইসলামী দলসমূহ। অন্যথায় ২৬ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব জাফরুল্লাহ খান।
এ ছাড়া আজ শুক্রবার জুমার নামাজের আগে মসজিদে মসজিদে ধর্মবিরোধী নাস্তিক-মুরতাদদের সম্পর্কে বয়ান এবং ২১ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।