লতিফ সিদ্দিকীকে নারায়ণগঞ্জ আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি।
আবদুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি।

সদ্য অপসারিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আগামী ৯ ডিসেম্বর নারায়ণগঞ্জের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনি রূপম এ নির্দেশ দেন।

এর আগে পবিত্র হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে একই আদালতে মামলা করেন আইনজীবী শাহ মাজহারুল হক।

মামলার বাদী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ চান। শুনানি শেষে বিচারক আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে আবদুল লতিফ সিদ্দিকীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।