লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম এই আদেশ দেন। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জামিনের আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ধারা জামিনযোগ্য এবং লতিফ সিদ্দিকী বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ। এ বিবেচনায় আদালত তাঁকে জামিন দিতে পারেন। শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।