লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর ও পটুয়াখালীর বাউফলে গতকাল বৃহস্পতিবার লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে উপস্থিত হন। বেলা ১১টার দিকে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে ওই মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন মাওলানা মো. আবুল বশার। বক্তৃতা করেন হাফেজ মো. মহিউদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, মো. ফিরোজ আলম প্রমুখ। বিকেলে সদরপুর বাজার জামে মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে সদরপুর এতিমখানা মাদ্রাসা সড়কে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে সমাবেশ করা হয়।