লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এদিন ধার্য করেন।
পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সাতটি মামলা করা হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতেÿ৮ মার্চ সাতটি মামলা একই আদালতে একত্রে শুনানির আদেশ দেন সিএমএম আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান মামলা সাতটি গ্রহণ করে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।