লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। গতকাল রোববার দুপুরে আমলি আদালতের বিচারিক হাকিম বুলবুল হোসেন এই পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে গত ২ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলাটি করেন চাঁপাইনবাবগঞ্জের মানবাধিকারকর্মী শাহ জামাল। মামলা আমলে নিয়ে আদালত ৯ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীকে সশরীরে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।