লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী
পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী

হত্যার ভয়-ভীতি দেখানোর অভিযোগে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ বৃহস্পতিবার আইনজীবী গাজী কামরুল ইসলাম মামলাটি করেন।
মহানগর হাকিম হাসিবুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আলী। এ বিষয়ে আজ বিকেলে আদেশ দেবেন আদালত।
২৬ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা: বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পৃথিবীর সবচেয়ে স্বাধীন ও নিরপেক্ষ। তাই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যারা হরতাল দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করতে হবে। কারণ, হরতালকারীরা আদালত অমান্যকারী ও রাষ্ট্রদ্রোহী।’
এর আগে ১৬ আগস্ট এক আলোচনা সভায় হরতালকারীদের বিরুদ্ধে একই ধরনের হুমকি দেন মন্ত্রী।