লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে গতকাল শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন। তারা ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন করার দাবি জানিয়েছে।
আবদুল লতিফ সিদ্দিকী ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ সাত মামলায় গত মঙ্গলবার হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন পান। ধর্মভিত্তিক দলগুলো এর প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর বিক্ষোভ করে।