লতিফের বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সদ্যসাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুর আদালতে দুটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনি রূপমের আদালতে আইনজীবী মাজহারুল হক এবং লক্ষ্মীপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফসানা আবেদিনের আদালতে আইনজীবী এ কে এম মাসুদ বাদী হয়ে গতকাল রোববার দুপুরে মামলা দুটি করেন। নারায়ণগঞ্জের আদালত শুনানি শেষে লতিফ সিদ্দিকীকে আগামী ৯ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। আর লক্ষ্মীপুরে বিচারক মামলাটি আমলে নিলেও গতকাল কোনো আদেশ দেননি।