লন্ডন থেকে চৌধুরী মুঈনুদ্দিনকে ফেরত পাঠানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লন্ডনবাসী চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। গতকাল রোববার লন্ডনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। ছবি: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। গতকাল রোববার লন্ডনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এই দাবিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।
চৌধুরী মুঈনুদ্দিন বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লন্ডনবাসী চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। গতকাল রোববার লন্ডনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। ছবি: প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লন্ডনবাসী চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। গতকাল রোববার লন্ডনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। ছবি: প্রথম আলো

লন্ডনভিত্তিক চৌধুরী মুঈনুদ্দিন এক্সট্রাডিশন ক্যাম্পেইনের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে পালিত হয় দিনব্যাপী অনশন কর্মসূচি। সন্ধ্যায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ জ্বালানোর আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

এসব কর্মসূচির মূল দাবি ছিল—বাংলাদেশ সরকার যেন চৌধুরী মুঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে শাস্তির মুখোমুখি করে। এ জন্য বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগ, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা কর্মসূচিগুলোতে অংশ নেন।