লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছেছেন। চোখের চিকিৎসার জন্য তিনি লন্ডন গেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম গতকাল জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট নির্ধারিত সময়ে লন্ডন পৌঁছেছে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে যুক্তরাজ্যে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস।
ভ্রমণকালে রাষ্ট্রপতি যাত্রীদের বিস্মিত করে বিমানের সবগুলো কেবিনে প্রবেশ করেন এবং তাঁদের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি তাঁদের কুশলাদি জানতে চান।
২৫ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।