লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বৃত্তি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়। প্রাথমিকভাবে এ দেশের স্নাতকোত্তর (মাস্টার্স ও
পিএইচডি) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২০টি বৃত্তি দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শিক্ষাবর্ষে এই বৃত্তির ব্যবস্থা
থাকবে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক পরিচালক মার্ক বিকারটন এ ঘোষণা দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক
ইসরাত জাহান ও বিশ্ববিদ্যালয়ের স্থানীয় প্রতিনিধি কে এম মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।