লন্ডন হাইকমিশনে প্রেস মিনিস্টার হলেন নাদিম কাদির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক নাদিম কাদিরকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। দুই বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে। নাদিম কাদির বেসরকারি টেলিভিশন আরটিভি, এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।