লন্ডনি কন্যার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভাগনি লন্ডন থেকে ফিরেছে। ওর বিয়ে দেব। আপনি চাইলে ওর মায়ের সঙ্গে কথা বলে দেখতে পারি।’—এভাবেই কথিত লন্ডনি কন্যার বিয়ের আলোচনা শুরু হয় পাত্রের সঙ্গে। এরপর কথাবার্তা অনেক দূর এগিয়ে যায়। পাত্র তাঁর আত্মীয়-পরিজন নিয়ে পাত্রী দেখেন, পছন্দও করেন। গত ৩১ অক্টোবর বিয়ের তারিখ ঠিক ছিল। বিয়ের চার দিন আগে ২৭ অক্টোবর কথিত লন্ডনি কন্যাপক্ষ পাত্রপক্ষের কাছ থেকে দেড় লাখ টাকা এবং ১০ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়।লন্ডনি কন্যার নামে প্রতারণার ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ ঘটনায় গত ৩০ অক্টোবর সাতজনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে।