লন্ডনে গেছেন সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল রোববার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, আগামী ৪ অক্টোবর সৈয়দ আশরাফ দেশে ফিরবেন।

লন্ডনে সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী, মেয়েসহ নিকটাত্মীয়রা থাকেন। আসন্ন ঈদুল আজহা তিনি সেখানে উদ্‌যাপন করবেন।