লন্ডনে চিকিৎসক দেখিয়েছেন কবি সৈয়দ শামসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

কবি ও লেখক সৈয়দ শামসুল হক যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসক দেখিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি সেখানকার জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের (এনএইচএস) নিয়মিত চিকিৎসকের (জিপি) কাছে যান।
১৫ এপ্রিল চিকিৎসার জন্য লন্ডনে আসেন সৈয়দ শামসুল হক। স্ত্রী আনোয়ারা সৈয়দ হক তাঁর সঙ্গে রয়েছেন। তিনি টেলিফোনে প্রথম আলোকে বলেন, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নিয়মিত চিকিৎসকের সঙ্গে সৈয়দ শামসুল হক সাক্ষাৎ করেন। তাঁকে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে ফোনের অপেক্ষায় রয়েছেন।
সৈয়দ শামসুল হক যুক্তরাজ্যেরও নাগরিক। প্রত্যেক ব্রিটিশ নাগরিকের জন্য জিপি নির্দিষ্ট রয়েছে। প্রাথমিকভাবে রোগীদের ওই নির্দিষ্ট জিপির কাছেই যেতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন হলে জিপি নিজেই তা ঠিক করে দেন।