দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনচেষ্টার বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে গত বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক কয়লা উত্তোলন প্রতিষ্ঠান গ্লোবাল কোল ম্যানেজমেন্ট বা জিসিএমের (সাবেক এশিয়া এনার্জি) বার্ষিক সাধারণ সভাস্থলের বাইরে এ বিক্ষোভ হয়।
লন্ডনের হাইড পার্ক কর্নার-সংলগ্ন স্থানে বেলা ১১টায় শুরু হয়ে বিক্ষোভ চলে বেলা একটা পর্যন্ত। বাংলাদেশের তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখার আহ্বানে ফুলবাড়ী সলিডারিটি কমিটি, লন্ডন মাইনিং নেটওয়ার্ক, গ্লোবাল জাস্টিস, সোশ্যালিস্ট পার্টি ফর ইংল্যান্ড ও ওয়েলসসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। জিসিএমকে একটা অফিস-সর্বস্ব প্রতারক কোম্পানি আখ্যায়িত করে বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই জিসিএম ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প দেখিয়ে লন্ডন শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে চলেছে। শেয়ারবাজার থেকে প্রথম এশিয়া এনার্জি নামে ১ কোটি ৪০ লাখ ও পরে নাম পাল্টে জিসিএম নামে ৩ কোটি ৩০ লাখ পাউন্ড সংগ্রহ করেছে এই কোম্পানি।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ সরকার চুপ থেকে জিসিএমকে শেয়ারবাজারে প্রতারণায় সহায়তা করছে ও প্রচ্ছন্নভাবে মদদ দিয়ে চলেছে। বিজ্ঞপ্তি