লন্ডনে পুরস্কৃত হলেন স্থপতি কাশেফ মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ‘এ আর+ডি ইমার্জিং আর্কিটেকচার অ্যাওয়ার্ড’-এর প্রথম পুরস্কারে ভূষিত হয়েছেন। এবারই প্রথম একজন বাংলাদেশি স্থপতি এই পুরস্কার পেলেন।গত ২৮ ও ২৯ নভেম্বর লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। গাইবান্ধায় ‘ফ্রেন্ডশিপ সেন্টার’ নামে একটি প্রকল্পের জন্য তিনি পুরস্কারটি লাভ করেন। প্রকল্পটি একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ ও সমাবেশ কেন্দ্র। স্থাপত্য বিষয়ে এ পুরস্কারটি বিশ্বব্যাপী স্থাপত্যে উদীয়মান প্রতিভা তুলে ধরে। এটি নির্বাচন করে বিশ্বের অন্যতম স্থাপত্য পত্রিকা ‘আর্কিটেকচারাল রিভিউ’। পত্রিকাটি প্রকাশনার ১১৪তম বর্ষে পদার্পণ করেছে। আরবানার স্থাপত্য নকশায় নির্মিত এই ফ্রেন্ডশিপ সেন্টারটির ডিজাইন ও মডেল প্রদর্শিত হচ্ছে লন্ডনের রয়েল ইনস্টিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস ভবনে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত প্রদর্শনীটি চলবে। বিজ্ঞপ্তি।