লন্ডনে বাংলাদেশি যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে গত শুক্রবার রাতে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর ইউএনবির।নিহত যুবকের নাম কাওসার হোসেন (২৪)। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চান্দারপুর গ্রামে। তিনি পূর্ব লন্ডনের ডকল্যান্ড নামক জায়গায় কাজ করতেন। আর চৌধুরী স্ট্রিটের একটি বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে কাওসার গাড়িতে করে বড় বোনের বাসায় যাচ্ছিলেন। এ সময় তাঁর স্ত্রী গাড়ির পেছনের সিটে বসা ছিলেন। বোনের বাড়ির সামনে পৌঁছে স্ত্রীকে গাড়িতে রেখে বোনের বাড়ির দিকে হাঁটা শুরু করেন কাওসার। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কাওসারকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় কাওসারের স্ত্রীর চিৎকার শুনেও তাঁকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি।কাওসারের বড় ভাই দেলোয়ার জানান, তাঁর দেহে ১২টি জখমের চিহ্ন রয়েছে। তিনি বলেন, কাওসার ছিল মেধাবী ছাত্র। সে এ লেভেল সম্পন্ন করেছে, ওর কোনো শত্রু ছিল না এবং কোনো ধরনের সমাজবিরোধী তৎপরতায়ও জড়িত ছিল না।