লন্ডনে বাংলাদেশি যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে গত শুক্রবার রাতে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। এ ঘটনায় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর ইউএনবির।নিহত যুবকের নাম কাওসার হোসেন (২৪)। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চান্দারপুর গ্রামে। তিনি পূর্ব লন্ডনের ডকল্যান্ড নামক জায়গায় কাজ করতেন। স্ত্রীকে নিয়ে থাকতেন চৌলি স্ট্রিটের একটি বাসায় ।পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কাওসারকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর দেহে ১২টি জখমের চিহ্ন রয়েছে।