লন্ডনে বাংলাদেশি শ্রমিকদের প্রথম ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশি শ্রমিকেরা নিজেদের অধিকার আদায়ে প্রথমবারের মতো শ্রমিক ইউনিয়ন গঠন করেছে। গত ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জিএমবির সহযোগী সদস্য হিসেবে অধিভুক্ত হয় বাংলাদেশি শ্রমিক ইউনিয়ন। যুক্তরাজ্যের অন্যতম বড় তিনটি ট্রেড ইউনিয়নের একটি জিএমবি।ব্রিক লেনের প্রিম রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের এমপি জিম ফিৎজপ্যাট্রিক, স্থানীয় কাউন্সিলর শিরিয়া খাতুন ও লেবার পিয়ার মরিস গ্লাসম্যান।বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের সদস্যসংখ্যা এরই মধ্যে ৫০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে বেশির ভাগ রেস্তোরাঁকর্মী। অন্যান্য কাজের সঙ্গে জড়িত শ্রমিকেরাও আছেন। এ ছাড়া লন্ডনের বাইরে অন্যান্য শহরেও বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের এ ইউনিয়নের সদস্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে।গত মঙ্গলবার অধিভুক্ত হলেও গত আগস্টের প্রথম থেকে প্রতি সোমবার ইউনিয়নের সদস্যরা নিয়মিত বৈঠক করে আসছেন। ইউএনবি।