প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজীব করিমের (৩০) বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।রাজীবের বিরুদ্ধে ২০০৬ সালের ১৩ এপ্রিল থেকে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির এবং সন্ত্রাসী তত্পরতায় অপর এক ব্যক্তিকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট গত ২৫ ফেব্রুয়ারি নিউ ক্যাসলে ব্রিটিশ এয়ারওয়েজের একটি কলসেন্টার থেকে রাজীবকে গ্রেপ্তার করে। রাজীব এই কলসেন্টারে কাজ করেন। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি টেলিগ্রাফ।