লন্ডনে বাংলাদেশের ই-বাণিজ্য মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, গত সাড়ে চার বছরে সরকার বাংলাদেশে প্রযুক্তি খাতের অবকাঠামোর ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নতি করেছে, তার সুবাদে তথ্যপ্রযুক্তিনির্ভর বাণিজ্য বা ই-কমার্স বিকাশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি এ সুযোগ কাজে লাগানোর জন্য ব্রিটিশ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার লন্ডনের পাঁচতারা হোটেল গ্লস্টার মিলেনিয়ামে বাংলাদেশের ই-কমার্স বিষয়ে তিন দিনের এক মেলা উদ্বোধনের সময় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এবং কম্পিউটার জগৎ নামের একটি সাময়িকী যৌথভাবে এ মেলার আয়োজন করে।
অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় কমিটির ভাইস চেয়ারম্যান লর্ড আহমেদ, হাউস অব কমন্সের স্বরাষ্ট্রবিষয়ক স্থানীয় কমিটির চেয়ারম্যান কিথ ভাজ, হাইকমিশনার মিজারুল কায়েস এবং তথ্যসচিব এন আই খান বক্তৃতা করেন।