লন্ডনে বিজয় দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার হাইকমিশন ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সকালে কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান। এরপর হাইকমিশন ভবনের মিলনায়তনে আলোচনার শুরুতে বিজয় দিবস উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।