লন্ডনে বিবিসির সামনে প্রবাসীদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত বুধবার স্থানীয় সময় বিকেলে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাজ্যের লন্ডনে বিবিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।পাঁচ শতাধিক প্রবাসী লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সদর দপ্তরের সামনে জড়ো হন। শাহবাগের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আন্দোলনের সঠিক তথ্য উপস্থাপনের জন্যই এই বিক্ষোভের আয়োজন করা হয় বলে সংগঠকেরা জানান। বিক্ষোভে অংশ নিয়ে প্রবাসীরা ‘বিবিসি, সিএনএন—ওপেন ইওর আইজ’, ‘উই আর উইথ শাহবাগ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়। বাংলা টাউনের মন্টিফিউরি সেন্টার থেকে মোমবাতি জ্বালিয়ে আলোক শোভাযাত্রা বের করা হয়।