লন্ডনে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের লন্ডন শাখা গত ৩ জুলাই শনিবার মহিলাদের জন্য ভ্রাম্যমান লাইব্রেরি উদ্বোধন করেছে। হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর লাইব্রেরির সৌজন্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এর উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের লিড মেম্বার অব লেজার অ্যান্ড কালচার ডেনিস জোন্স।ডেনিস জোন্স এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এর জন্য কাউন্সিলের সহযোগিতার হাত সব সময় প্রসারিত থাকবে’। লন্ডন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সংগঠক কবি শামীম আজাদ সমাপনী বক্তব্যে বলেন, ‘আমরা প্রায় তহবিল ছাড়াই যাত্রা শুরু করলাম। আশা করছি, অচিরেই সবার সহযোগিতায় একটি ভ্যান হবে এবং বই নিয়ে আমরা লন্ডনের সব স্থানে যেতে সক্ষম হব।’ অনুষ্ঠানে বক্তব্য দেন রবীন্দ্র গবেষক ও অনুবাদক অধ্যাপক উইলিয়াম রাদিচে, টাওয়ার হ্যামলেটসের সাবেক লিড মেম্বার অব লেজার অ্যান্ড কালচার, কাউন্সিলর রফিক উদ্দিন আহমদ, কেন্দ্রের অন্যতম শুভানুধ্যায়ী শাহিন ওয়েস্টকম্ব এমবিই, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, সাপ্তাহিক বাংলাপোস্ট-এর চেয়ারম্যান ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পৃষ্ঠপোষক শেখ মোহাম্মদ মফিজুর রহমান। অনুষ্ঠানে সামাজিক অসঙ্গতির চিত্র তুলে ধরে কেন্দ্রের নাট্যশাখা ‘মঞ্চশৈলী’ মান্নান হীরার বউ নাটকটি পরিবেশন করে। কেন্দ্রের ওয়েবসাইট: .িনংশষড়হফড়হ.পড়.ঁশ এবং টেলি: ০৭৯৮৪৪২৭৯৮৯ ফোন। আইডিয়া স্টোর, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি হাউজিং, ফেইথ প্রিন্টিং ও মেম সাহেব রেস্টুরেন্টের সৌজন্যে এ ভ্রাম্যমান লাইব্রেরি পরিচালিত হবে। বাংলাদেশের বাইরে বিশ্বসাহিত্য কেন্দ্রের এটি প্রথম ভ্রাম্যমান লাইব্রেরি। বিজ্ঞপ্তি।