লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার লন্ডন সময় দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই বিক্ষোভ হয়।লন্ডন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁরা দীর্ঘ তিন ঘণ্টা ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান করেন। এ সময় তাঁরা পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাক্ষরও সংগ্রহ করেন তাঁরা।লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র গোলাম রাব্বানী জানান, ‘সাসেক্স, নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়, সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধনে যোগ দেন। তাঁরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেন।