লন্ডনে যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করলেন তারেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে দলের এবং এর অঙ্গসংগঠনের যুক্তরাজ্য শাখার নেতাদের সঙ্গে গত রোববার এক দীর্ঘ বৈঠক করেছেন। বৈঠকে দলের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক বিষয় ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। খবর ইউএনবির।২০০৮ সালের ১২ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে লন্ডনে যান। এর পর এই প্রথম যুক্তরাজ্যে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন।উত্তর লন্ডনের সাউথগেট শহরতলির রমনা প্লাজা রেস্টুরেন্টে রোববার স্থানীয় সময় বেলা আড়াইটায় ওই বৈঠক শুরু হয়। বৈঠক প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। উপস্থিত সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাজ্য শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর দলীয় কোন্দল নিয়ে আলোচনা হয়। সূত্র আরও জানায়, তারেক রহমান ভবিষ্যতে এ ধরনের আরও বৈঠক করতে আগ্রহী।