লন্ডনে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ গত সোমবার লন্ডনের দুটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তাঁর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল মঙ্গলবার লন্ডন থেকে টেলিফোনে বাসসকে এ কথা জানান। খবর বাসসের।
ইহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি সোমবার বিকেলে ম্যুরফিল্ড হাসপাতালে চোখ এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে হৃদ্যন্ত্রের পরীক্ষা করিয়েছেন। চিকিৎসকেরা জানান, তাঁর চোখের অবস্থা ভালো। তিনি আরও জানান, রাষ্ট্রপতি আজও (গতকালও) স্বাস্থ্য পরীক্ষা করাবেন। চিকিৎসার জন্য রাষ্ট্রপতি ৬ মার্চ লন্ডনে যান। ১৫ মার্চ তাঁর দেশে ফেরার কথা।