লন্ডনে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্বাস্থ্য পরীক্ষা গতকাল সোমবার লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে শুরু হয়েছে। খবর বাসসের। রাষ্ট্রপতি স্থানীয় সময় রোববার রাতে লন্ডনে পৌঁছালে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এম সাইদুর রহমান হিথরো বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। বিভিন্ন রাজনৈতিক দলের লন্ডন শাখার নেতা-কর্মীরাও এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি ২৯ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।