লন্ডনে শহীদ মিনারে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনে শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে গতকাল বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তাঁরা একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।শুরুতে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর লেবার পার্টি এবং অন্যান্য দলের কাউন্সিলররা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, যুবদল, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।