লন্ডনে হাসপাতালে ভর্তি হয়েছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল সোমবার তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে বুপা ক্রমওয়েল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর প্রেস সচিব নেসারউদ্দিন ভূঁইয়া এ কথা জানান। খবর বাসসের।নেসারউদ্দিন বলেন, রাষ্ট্রপতি গতকাল বাংলাদেশের স্থানীয় সময় বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হন।রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে গতকাল যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান। তিনি ২৪ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।