লন্ডনে ‘আমার দেশ’-এর সম্পাদকের ওপর হামলা বিএনপির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হামলার শিকার হয়েছেন। গত শুক্রবার বিকেলে ব্রিটেনের গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ক্যাফে গ্রিল রেস্টুরেন্ট থেকে বাইরে এলে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন যুবক তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর গায়ের কোট ছিঁড়ে যায়। পরে স্থানীয় সাংবাদিকেরা তাঁকে নিরাপদে সরিয়ে নেন। হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক বলে মাহমুদুর রহমান দাবি করেছেন।লন্ডনে অবস্থানরত বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরউদ্দীন ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ব্রিকলেনে সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা জানান। হামলার বিষয়ে মাহমুদুর রহমান নিজে ব্রিকলেন পুলিশ স্টেশনে রিপোর্ট করেছেন।