লন্ডনের উদ্দেশে রাষ্ট্রপতি আবদুল হামিদের ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির কার্যালয়ের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘রাষ্ট্রপতি বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছেড়ে যান। ১৫ মার্চ তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’
আবুল কালাম আজাদ আরও জানান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাইঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।