লন্ডনের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।’

রাষ্ট্রপতি লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালে এবং বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিকেল চেক-আপ করাবেন। বিমানবন্দরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

সহকারী প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্রপতি আগামী ৪ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’ বাসস।