লবণ কম খেয়ে উচ্চরক্তচাপ ৫০ শতাংশ কমানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের এক-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চরক্তচাপে ভোগে। প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে লবণ খাওয়া উচ্চরক্তচাপের অন্যতম কারণ। শুধু লবণ কম খেলেই উচ্চরক্তচাপ ৫০ শতাংশ কমানো সম্ভব।গতকাল মঙ্গলবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ‘বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ’ উদ্যাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, উচ্চরক্তচাপ কমাতে পারলে হূদেরাগ, কিডনি সমস্যা, স্ট্রোক, পাকস্থলীর ক্যানসারের প্রকোপ কমে।ওয়ার্ল্ড অ্যাকশন অন সল্ট অ্যান্ড হেলথের (ওয়াশ) উদ্যোগে এ বছর ২১ থেকে ২৭ মার্চ পালিত হচ্ছে বিশ্ব লবণ সচেতনতা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কম লবণ গ্রহণ এবং সুস্বাস্থ্য’।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাইপারটেনশন কমিটির চেয়ারম্যান আর কে খন্দকার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শরীর ঠিক রাখতে একজন মানুষের প্রতিদিন পাঁচ গ্রাম লবণ খেলেই চলে।