প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দরপুল শাহ আমানত লবণ কারখানার মালিক মোহাম্মদ ফারুককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী হাকিম মো. আবদুল হাই এ রায় দেন। একই আদালত গত বুধবার নগরের সিটি গেটে আলমাস সিএনজি ফিলিং স্টেশন এবং গত ৩১ জুলাই পটিয়ায় আরও একটি কাগজকলে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেন।