লবণ কারখানায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি লবণ কারখানায় গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা কারখানা থেকে সাড়ে ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে। কারখানা কর্তৃপক্ষের ভাষ্যমতে, শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া মঙ্গলখালী এলাকার সিকদার লবণ কারখানায় ২০-২৫ জন ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে কারখানার নৈশপ্রহরী ও জেনারেটর অপারেটরদের হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতেরা কারখানার বৈদ্যুতিক মোটর, কেব্লসহ ১৩ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।