লবণশ্রমিকদের শতভাগ মজুরি বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লবণশ্রমিকদের মজুরি শতভাগ বাড়ানোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ ছাড়া দৈনিক আট ঘণ্টা কর্মদিবস নির্ধারণ, অতিরিক্ত কাজের জন্য মজুরি প্রদান, শ্রমিকদের নিরাপত্তায় গ্লাভস ও বুট সরবরাহেরও দাবি জানান তিনি।
গতকাল শনিবার মাঝিরঘাটে চট্টগ্রাম লবণশ্রমিক লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান। মহিউদ্দিন চৌধুরী বলেন, এ দেশের লবণশিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। অথচ এ খাতের শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের আবাসন, চিকিৎসা, পানির ব্যবস্থা মিলের মালিকপক্ষকেই নিশ্চিত করতে হবে।