লবণাক্ত জমিতে ফসল ফলানোর বিষয়ে কর্মশালা
সাতক্ষীরায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) শাখা বেনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রে গতকাল বুধবার একটি কর্মশালা হয়েছে৷ এতে একই জমিতে বছরে চারটি ফসল ফলানোর বিষয়ে ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়৷
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের পরিচালক ড. মো. মুখলেছুর রহমান৷ বেনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আতিকুর রহমনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আরএআরএস, যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জহুরুল ইসলাম, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গণেশ চন্দ্র মণ্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা সাদিয়া আফরিন প্রমুখ৷
মুখলেছুর রহমান বলেন, সাতক্ষীরা উপকূলীয় লবণাক্ত এলাকা৷ তাই বারির বিজ্ঞানীরা লবণাক্ত এলাকায় একই জমিতে বছরে কীভাবে চারটি ফসল করা যায়, তা নিয়ে দুই বছর ধরে গবেষণা করছেন৷ অনেক জমি আমন ধান কাটার পর পতিত থাকে৷ তবে বারির বিজ্ঞানীরা আমন ধান কাটার পর লবণাক্ত এলাকায় যাতে আরও তিনটি ফসল ফলানো যায় তা িনয়ে গবেষণা করে সফল হয়েছেন৷