লরিতে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টেকনগপাড়া এলাকায় গতকাল ভোরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে মালবোঝাই একটি লরিতে আগুন লাগে। তবে কেউ হতাহত হয়নি। লরিটি টেকনগপাড়া এলাকায় মাল্টিপ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানায় যাচ্ছিল। পথে ভোররাত সাড়ে চারটার দিকে কারখানার মূল ফটকে ঢোকার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।