লরির চাপায় প্রাণ গেল তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের নিমতলা এলাকায় কনটেইনারবাহী লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন (৫০), ওয়াজেদ আলী (৬০) ও অটোরিকশা চালক জসিম সিকদার (৩৮)। আহত দুজন হলেন মো. সুজন (৩০) ও সাইদুল হক (২৬)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগরের নিমতল এলাকায় আজ রোববার লরি উল্টে তিনজন নিহত হয়েছেন। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের নিমতল এলাকায় আজ রোববার লরি উল্টে তিনজন নিহত হয়েছেন। ছবি: সৌরভ দাশ

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ জানান, বিশ্বরোডের নিমতলা এলাকায় কনটেইনারবাহী একটি লরি হঠাৎ রাস্তার গর্তে পড়ে কাত হয়ে যায়। ওই কনটেইনারের নিচে চাপা পড়ে পাশে থাকা সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।