লরির চাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি গ্রামে কাঠবোঝাই লরি উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো লাল্যাঘোনা এলাকা থেকে লরি ভর্তি করে উগলছড়ি গ্রামে নেওয়া হচ্ছে। আর্যপুর বনবিহার এলাকায় পৌঁছালে লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শ্রমিক শুক্রমনি চাকমা (২৮) কাঠ ও লরির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করলে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।