লরির চাপায় সাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পণ্যবাহী লরির চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তসলিম উদ্দিন (৬০)। বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ডাক্তারপাড়া গ্রামে। তিনি রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকালে তসলিম উদ্দিন সাইকেলে চালিয়ে বাড়ি থেকে সৈয়দপুর শহরে আসছিলেন। বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে উত্তরা ইপিজেডের পণ্যবাহী মালিহা কনটেইনার ক্যারিয়ার সার্ভিসের একটি লরি তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় সাইকেল থেকে পড়ে যান তসলিম উদ্দিন। এ সময় লরির চাপায় তিনি নিহত হন। সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লরিটি আটক করা হয়েছে বলে জানান তিনি।