লরির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে লরির (কনটেইনারবাহী লম্বা গাড়ি) ধাক্কায় একটি শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের হালিশহর বন্দর টোল রোডের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার (৮) ওই এলাকার জহির হোসেনের মেয়ে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে জানান, রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম