ললিতকলাকে বাধ্যতামূলক করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ললিতকলাকে বাধ্যতামূলক করা, জনবল কাঠামোতে চারুকলা শিক্ষকের পদ সংরক্ষণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে চারুকলা শিক্ষক পরিষদ। তাদের অভিযোগ, বর্তমান শিক্ষানীতিতে ললিতকলার অবস্থান গুরুত্বহীন হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি খুবই উপেক্ষিত ও অবমূল্যায়নের শিকার।গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন স্কুল-কলেজের চারুকলাবিষয়ক শিক্ষকদের নিয়ে সদ্য গঠিত সংগঠনটির পক্ষে এই দাবি জানানো হয়।এতে সংগঠনের উপদেষ্টা শিল্পী হাশেম খান বলেন, ‘আমরা আশা করেছিলাম, বর্তমান শিক্ষানীতিতে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, তা হয়নি। তবে এখনো সময় আছে বিষয়টিকে ঐচ্ছিক থেকে বাধ্যতামূলক করার।হাশেম খান জানান, গত আওয়ামী লীগ আমলে শামসুল হকের নেতৃত্বে প্রণিত শিক্ষানীতিতে ললিতকলা বিষয়টি আবশ্যিক রাখার প্রস্তাব করা হয়েছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ফকির।