লশানে পুলিশের দুই এডিসির মারামারি একজন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনারের কার্যালয়ে দুই অতিরিক্ত উপকমিশনার মারামারি (এডিসি) করেছেন। এ ঘটনায় একজনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে ডিএমপি সদর দপ্তরের দুজন যুগ্ম কমিশনারকে প্রধান করে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, দুজনই অপেশাদারি আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক।গুলশান উপকমিশনারের কার্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, গত সোমবার বেলা ১১টার দিকে গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীরের কক্ষে ওই দুই এডিসিসহ একটি বৈঠক চলছিল। এ সময় এডিসি শাহনেওয়াজ ও শফিকুল ইসলাম কথা-কাটাকাটি থেকে হাতাহাতিতে লিপ্ত হন। পরে অন্য কর্মকর্তা-কর্মচারীরা দুই এডিসিকে নিবৃত্ত করে নিজ নিজ কক্ষে নিয়ে যান। জানা যায়, এ ঘটনার পর দুই এডিসি লিখিতভাবে পরস্পরের বিরুদ্ধে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করেছেন। দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম ও যুগ্ম কমিশনার (অপরাধ) শাহাবুদ্দিন খান তদন্তকাজ শুরু করেন। তদন্ত শেষ হওয়ার আগেই গতকাল মঙ্গলবার দুপুরে এডিসি শাহনেওয়াজকে প্রত্যাহার করা হয়। অন্য এডিসি শফিক এখনো গুলশানে কর্মরত আছেন।জানতে চাইলে দুই কর্মকর্তা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।